ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

ঝালকাঠিতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / ১১৯৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হালিম খলিফা (৪৮) নামে এক আ’লীগ  কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক হালিম খলিফার স্ত্রী সুখি বেগমসহ আরও অন্তত ৩ জন আহত হয়েছে।

[irp]

পুলিশ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘটনায় জড়িত থানার অভিযোগে মন্টু খলিফা (৪৫) ও সেলিম খান (৬০) নামে দুই জনকে আটক করেছে। আহতরা হলেন- নিহত আ’লীগ নেতার স্ত্রী সুখি বেগম (৩৫), সুখির দুই ভাই লিটন তালুকদার (৪৮) ও সাইফুল তালুকদার (২৬)। নিহতের শ্যালক সাইফুল তালুকদার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো একই বাড়ির প্রতিপক্ষদের সাথে এ নিয়ে কয়েক দফায় শালিশ হলেও বিরোধের সুরাহা হয়নি।

কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। এসব ঘটনার জেরে সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, সেনা সদস্য তুহিন খান, সেলিম খান, শাহিন, সোহাগ, সজীব, শামিম ও শাওনসহ ১৫/২০ জন্য পূর্ব পরিকল্পিতভাবে ধাড়ালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখি বেগমকে জখম করে। খবর শুনে বোন ও ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে লিটন ও সাইফুলকেও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।

পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে হালিম খলিফাকে মৃত ঘোষণা করে এবং অপর আহত লিটন, সাইফুল ও সুখি এবং আহত অভিযুক্ত মন্টুকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, কুপিয়ে হত্যার ঘটনায় মন্টু ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপডেট সময় : ১০:০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১