ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা নিহত

যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে আব্দুল মজিদ (৫০) চাচা নিহত হয়েছে। নিহত আব্দুল মজিদ উপজেলার গফুর সর্দারের ছেলে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার অগ্রভুলোট গ্রামে ভাতিজা দেলোয়ার হোসেনের ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে প্রতিবেশীরা জানান।

[irp]

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, নিজেদের ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত ১১ টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়।

এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছে। সে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্রভুলোট গ্রামে একজন নিহত। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #

[irp]

ট্যাগস :

যশোরের শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা নিহত

আপডেট সময় : ০৫:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১