ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০২৮

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০২৮

অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৩৪৮ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো এক হাজার ২৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[irp]

এর আগে, শুক্রবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১২ হাজার ৩১০ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছিল আরো এক হাজার ৫০৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

[irp]

ট্যাগস :

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০২৮

আপডেট সময় : ০৪:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১