ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে মানববন্ধন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টারঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার (২২মে) রামগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামগড় প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রেস ক্লাবের সন্মুখে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু। প্রধান অতিথির বক্তব্য দেন রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী।

[irp]

বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টারও অধিক সময় আটকে রেখে হেনস্তা, মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে সমাবেশ থেকে সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তির দাবি করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক, সাংবাদিক শুভাশীষ দাশ, ফয়েজ আহমেদ মিলন, বাহার উদ্দিন, মোঃ মোজাম্মেল হোসেন, নুরুল আলম শরীফ, আবু জাফর সবুজ, মোঃ মাইন উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এডভোকেট আবু সুফিয়ান সবুজ, যুব রেড ক্রিসেন্টের রামগড় ইউনিট প্রধান আফসার হোসেন, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক ধন মোহন ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক জিতেন্দ্র ত্রিপরা, মহিলা কল্যান সমিতির এডভোকেসি সদস্য শান্তা ত্রিপুরা ও লাক্রা মারমা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক ছাড়াও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, নারী সমিতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজের ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

[irp]

ট্যাগস :

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১