শিরোনাম:
আনোয়ারায় পুকুরের ডুবে এক শিশু মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১০৫০ বার পড়া হয়েছে
আনোয়ারায় পুকুরের ডুবে এক শিশু মৃত্যু
শেখ আবদুল্লাহ:আনোয়ারা প্রতিনিধি:আনোয়ারা উপজেলা চাতুরী ইউনিয়নের মো. হেলাল (৪) নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৫মে) সকালে উপজেলার ৮নং চাতুরী ইউনিয়নের রুদুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত শিশু মো. হেলাল স্থানীয় হাসমত আলীর পুত্র।হাসমতের দুই ছেলেমেয়ের মধ্যে হেলাল সবার ছোট।
[irp]
বাবা হাসমত আলী বলেন, পরিবারের সদস্যদের অজান্তে বেলা ১১টার দিকে হেলাল পুকুরে পড়ে গেলে কিছুক্ষণ পর পুকুর থেকে আমরা উদ্ধার করি। পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা রুদরা গ্রামের ৪ বছর বয়সের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।
[irp]

























