ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ভ্যানের ধাক্কায় নিহত ১, সড়ক অবরোধ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ভ্যানের ধাক্কায় নিহত ১, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুস সাত্তার (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নেতা নিহত হয়েছেন। আজ দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ- তেওয়ারীগঞ্জ সড়কের স্টীলের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে গাছের গুড়ি ও টায়ার ফেলে প্রায় ঘণ্টাব্যাপী সড়কটি অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহত সাত্তার স্থানীয় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

[irp]

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাত্তার। এসময় ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই পিকআপ ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয়রা। এসময় ওই সড়কের উপর গাছের গুড়ি টায়ার ফেলে প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।

লক্ষ্মীপুর সদর থানার এসআই ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি জব্ধ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

[irp]

ট্যাগস :

লক্ষ্মীপুরে ভ্যানের ধাক্কায় নিহত ১, সড়ক অবরোধ

আপডেট সময় : ০৪:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১