ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় পাহাড়ের খাদে মিলল যুবকের মরদেহ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / ১০৩৩ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় পাহাড়ের খাদে মিলল যুবকের মরদেহ

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের গভীর খাদ থেকে মোঃ আবুল বাশার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আজ শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের বাংলা টিলা (পাঞ্জাবী টিলা) দূর্গম এলাকায় নিহতের নিজ বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল বাসার ওই এলাকার মোঃ শাহজাহান মিয়ার ছেলে। পেশায় তিনি কাঠ মিস্ত্রি, তিন কণ্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।

[irp]

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই কাজ শেষে বৃহস্পতিবার বিকালের দিকে পার্শ্ববর্তী খেদাছড়া বাজারে যায় মোঃ আবুল বাশার। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার (২৮ মে) সকালের দিকে স্থানীয়রা বাড়ির পাশে গভীর খাদে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মোঃ খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মোঃ খোরশেদ আলম বলেন, এটি একটি হত্যাকান্ড, ঘটনার মুল রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, তাছাড়া এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

[irp]

ট্যাগস :

মাটিরাঙ্গায় পাহাড়ের খাদে মিলল যুবকের মরদেহ

আপডেট সময় : ০১:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১