ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

রংপুরে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনেও যান চলাচল অব্যাহত

News Editor
  • আপডেট সময় : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

রংপুরে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনেও যান চলাচল অব্যাহত

রংপুর প্রতিনিধিঃ মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন আজ। প্রথম দুই দিন রাস্তা ফাঁকা থাকলেও শনিবার থেকেই সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়।

পঞ্চম দিনেও তা অব্যাহত আছে। আজ (০৫ জুলাই) সোমবার রংপুর নগরীতে মানুষ ও যানবাহনের পাশাপাশি রিকশার উপস্থিতি বেড়েছে। সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হলেও বেশ কিছু অফিস খোলা রয়েছে, আর মূলত সেইসব অফিস-গামীদের কারণেই সড়কে মানুষের সংখ্যা বেড়েছে। এর সাথে সাথে দোকান পাট খুলছে অনেকে।

সরেজমিনে রংপুর নগরীর মেডিকেল মোড়, সিটি বাজার, ডিসির মোড়, চেকপোস্ট, টার্মিনাল, মডাণ মোড়, লালবাগ, শাপলা চত্তর, জাহাজ কোম্পানির মোড়, পায়রা চত্ত্বর এলাকা ঘুরে দেখে গেছে, আগের চারদিনের তুলনায় সড়কে মানুষ, রিকশা, যানবাহন অনেক বেড়েছে। শুধু চলছে না গণপরিবহন। এছাড়া সব কিছুই চলছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কম। মেডিকেল থেকে সাথমাথা যাওয়ার জন্য সড়কে অপেক্ষা করছিলেন রকিবুল ইসলাম নামে একজন সরকারি চাকরিজীবী।

তিনি বলেন, গত তিন দিনের তুলনায় আজ মানুষ, যানবাহন, রিকশার সংখ্যা সড়কে অনেক বেশি। প্রথম তিনদিন ভালোভাবে লকডাউন পালিত হয়েছে, কিন্তু গতকাল থেকে এই সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আজ থেকে যেহেতু ব্যাংক খুলেছে তাই মানুষের সংখ্যা আরও বাড়বে। এছাড়া আমাদের মতো জরুরি সেবা প্রদানের অফিসগুলো খোলা আছে আগে থেকেই।

এসব অফিস-গামী মানুষরা সকাল সকাল সড়কে ভিড় করেছেন। আজকের কঠোর বিধিনিষেধ কেমন চলছে- জানতে চাইলে রিকশাচালক রাজা মিয়া বলেন, আজ মানুষ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে যানবাহনের সংখ্যাও। ট্রিপ না পাওয়ায় রিকশাও কম চলতো এই কয়দিন। কিন্তু গতকাল ও আজ সড়কে রিকশা অনেক বেড়েছে। এদিকে কঠোর বিধিনিষেধ এর সময় বাড়িয়েছে সরকার আগামী ১৪ জুন পর্যন্ত চলবে এই বিধিনিষেধ।

[irp]

ট্যাগস :

রংপুরে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনেও যান চলাচল অব্যাহত

আপডেট সময় : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১