ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে  :

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে গাইবান্ধা জেলা বিএনপি অফিসের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন লিখন।
পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ।
তিনি গাইবান্ধা পৌর শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় শরিফ নামে এক দোকানির কাছে আম কিনতে যায়।
আম কেনার সময় শরীফের সঙ্গে বাকবিতণ্ডা হয় লিখনের।
বাড়িতে আম রেখে আসার পর শরীফের সঙ্গে লিখনের হাতাহাতি হয়। তখন স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেন।
সন্ধ্যায় লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরও কয়েকজন লিখনকে মারধর করে। এতে গুরুতর আহত হন লিখন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন মারা যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান দৈনিক আস্থাকে জানান, নিহত লিখনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াধীন চলছে।

[irp]

আপডেট সময় : ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১