ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

কাবুল বিমানবন্দরে ১২ জন নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / ১০৯০ বার পড়া হয়েছে

তালেবান যোদ্ধারা কাবুল দখলের পর লোকজন ভয়ে দেশ ছাড়তে বিমানবন্দরে আশ্রয় নিয়েছে। তাদের কেউ কেউ উড়োজাহাজের ককপিটেও চড়ে বসেছে।আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে

কাবুল বিমানবন্দরে ১২ জন নিহত: কাবুল বিমানবন্দরের ভেতরে ও আশপাশে গত রোববার থেকে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

তিনি বিমানবন্দরে জড়ো হওয়া জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান। বিমানবন্দরে আসা লোকজন যাঁদের ভ্রমণের অনুমতি নেই, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কাউকে আঘাত করতে চাই না।’

কাবুল বিমানবন্দর এখনো মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর চারপাশের সড়কগুলো তালেবানের দখলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈধ কাগজপত্র থাকার পরও বাহিনীর সশস্ত্র সদস্যরা স্থানীয় লোকজনকে বিমানবন্দরে আসতে বাধা দিচ্ছেন।

তালেবানের হাতে গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন ঘটে। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর দেশটির হাজারো নাগরিক কাবুল বিমানবন্দরে ভিড় করেন। তাঁরা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এতে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

কাবুল বিমানবন্দরে অরাজক পরিস্থিতির নানা ভিডিও ও ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর একটি উড়োজাহাজ ঘিরে দৌড়াচ্ছেন অনেক আফগান নাগরিক। তাঁদের কাউকে কাউকে উড়োজাহাজটিতে যেকোনোভাবে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

অপর একটি ভিডিওতে উড়োজাহাজ আকাশে ওঠার পর তা থেকে অন্তত দুজনকে নিচে পড়তে দেখা যায়।

[irp]

কাবুল বিমানবন্দরে ১২ জন নিহত

আপডেট সময় : ০৪:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১