শিরোনাম:
কাপ্তাইয়ে অবৈধ অস্ত্র উদ্ধার
Md Elias
- আপডেট সময় : ১০:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১১০৩ বার পড়া হয়েছে
কাপ্তাইয়ে অবৈধ অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক কাকছড়ি এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, কাকছড়িতে জেএসএস (সন্তু) এর ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল অবস্থান করছে। সেনা টহলের উপস্থিতি বুঝতে পেরে জেএসএস (সন্তু) এর সন্ত্রাসীরা টহল দল পৌঁছানোর আগেই পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় অস্ত্র, ২টি ফ্লেয়ার, ৩টি মোবাইল, ১টি কার্তুজ, ২ সেট ইউনিফর্ম, ১টি ব্যাগ ও ১২টি সিম কার্ড উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সেনাবাহীনি দাবী করেছে।
[irp]


























