ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় বিয়ের আসর থেকে বর উধাও

Md Elias
  • আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

পাকুন্দিয়ায় বিয়ের আসর থেকে বর উধাও

পাকুন্দিয়ায় প্রতিনিধিঃ

পুলিশের ভয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের আসর থেকে বরসহ বরযাত্রী পালালেন। রবিবার ( ৬ মার্চ) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মেহেরধনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মেহেরধনবাড়ি গ্রামের মো. শহীদল্লাহর মেয়ে মজিতপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর (১৪) বাল্যবিয়ের আয়োজন করা হয়।

সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়েটি বন্ধ করেন।

বর পার্শ্ববর্তী বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মিজান (৩০)। তিনি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে লোকজনসহ বিয়ের আসর থেকে পালিয়ে যান।

পরে উপজেলা সহকারী কমিশনার মেয়ের মা-বাবাকে ১০ হাজার টাকা জরিমানাসহ বাল্যবিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

এ সময় তানিয়া আক্তার বাল্যবিয়ের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন এবং বাল্যবিয়ে বন্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহবান জানান।

উপিস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, এস আই নাসির উদ্দীন, ভূমি অফিসের সহকারী মোঃ শাহআলম, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার ফেরদৌস।

[irp]

ট্যাগস :

পাকুন্দিয়ায় বিয়ের আসর থেকে বর উধাও

আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২