ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে মোটরসাইকেল ও থ্রি হুইলার সংঘর্ষে নিহত -২

Md Elias
  • আপডেট সময় : ০৩:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

নলছিটিতে মোটরসাইকেল ও থ্রি হুইলার সংঘর্ষে নিহত-২

আমির হোসেন/ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

এ সময় মোটরসাইকেল আরোহী সুমন নামের এক যুবক আহত হয়েছেন।তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন- বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বিপরিত দিক অর্থাৎ বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া একটি বেপরোয়া গতির আলফার (থ্রি হুইলার) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন এবং গুরুতর আহত লিমন ও সুমনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা‌ গে‌ছে, ১৫ মিনিট চিকিৎসা নেওয়ার পরে লিমনও মারা যান। তাদের সঙ্গী সুমনের অবস্থাও আশঙ্কাজনক।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এর আগেই নিহত‌ দুজন এবং আহত যুবককে উদ্ধার করে বরিশালে নেওয়া হয়েছে।

ট্যাগস :

নলছিটিতে মোটরসাইকেল ও থ্রি হুইলার সংঘর্ষে নিহত -২

আপডেট সময় : ০৩:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২