ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম Logo আরও শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

কিশোরগঞ্জে যাতায়াত বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১২৬২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে যাতায়াত বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
রায়হান জামান, স্টাফ রির্পোটার: কিশোরগঞ্জের কটিয়াদীত পৌর এলাকার চড়িয়াকোনা স্বনির্ভর মাছের আড়ৎ থেকে মাছ কিনতে এসে লাশ হয়ে ফিরলেন হিরু লাল দাস (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী। শনিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের চড়িয়াকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরু লাল দাস পার্শ্ববর্তী নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাড়া বাজিতপুর দাসপাড়া গ্রামের মৃত আনন্দ মোহন দাসের পুত্র।
জানা যায়, হিরু লাল দাস রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের সাথে ধাক্কা খেয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে সড়কে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে কটিয়াদী হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করেন। একই এলাকার মাছ ব্যবসায়ী অজিত চন্দ্র দাস তার পরিচয় শনাক্ত করে বলেন, হিরু লাল দাস আড়ৎ থেকে মাছ কিনে কখনো ফেরি করে কখনো স্থানীয় বাজারে নিয়ে মাছ বিক্রি করতো।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করি। ঘটনার পর চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, যাতায়াত পরিবহন তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ট্যাগস :

কিশোরগঞ্জে যাতায়াত বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২