ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

ইদকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় এবার ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ী থেকে ১০ লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ভুক্তভোগী রাসেল মিয়া নামের এক পিয়াজ ব্যবসায়ী ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের মন্নু মিয়ার ছেলে। তিনি উপজেলার ঝাটুরদিয়া হাটের পিয়াজের আড়ৎদার ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল মিয়া বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা টাউন উত্তরপাড় জনতা ব্যাংক থেকে এক লাখ ২৪ হাজার ও ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ ৭৯ হাজার টাকা উত্তোলন করে। এছাড়াও তার নিজের কাছে আরও ১৬ হাজার ৫০০ টাকা ছিল। নিজের সুবিধা মত টাকা নিয়ে অজ্ঞাত একটি অটোতে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি নামকস্থানে পৌঁছালে একটি প্রাইভেটকার(ঢাকা মেট্রো-১২-৬৮৯৮) অবস্থানরত অপরিচিত চার যুবক দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার অটোর গতিরোধ করে। এসময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে প্রাইভেটকারে জোরপূর্বক তুলে নেয়। গাড়িতে তুলে তাকে চোখ বেঁধে মারধর করে টাকার ব্যাগ ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাসেলকে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। কিছুদুর এগিয়ে নগরকান্দা উপজেলার রাগদি ইউনিয়ন পরিষদের সামনে ব্যবসায়ীকে চোখবাঁধা অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশের অভিযান শুরু হয়েছে। দ্রুতই অভিযুক্ত চক্রদের আটক করা হবে। এই চক্রটি ঈদ, কোরবানি এলেই এরা সরব হয়ে ওঠে। প্রয়োজনে যদি কোন টাকা উত্তলোন করতে পুলিশের সাহায্য চায় তাহলে পুলিশ তাকে বাড়ি পৌঁছে দিবে বলে জানান।

ট্যাগস :

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ১০:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩