ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ট্রেনের নিচে আত্মহত্যা করলেন শিক্ষক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

ট্রেনের নিচে আত্মহত্যা করলেন শিক্ষক

আস্থা ডেস্কঃ

নওগাঁর রাণীনগরের আল আমিন দাখিল মাদ্রাসার শরীর চর্চা বিষয়ক শিক্ষক হারুনুর রশিদ (৫০) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে সান্তাহার রেলওয়ে থানার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের দক্ষিণে কলাবাড়িয়া নামক স্থানে চিলাহাটি হতে ছেড়ে আসা ঢাকাগামী নতুন ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুন তারিখে তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠান প্রধান। এরপর থেকেই তিনি মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিলেন।

আজ সকালে তিনি কোলাবাড়িয়া নামক স্থানে একটি চা-স্টলে পানি খাচ্ছিলেন। এসময় ট্রেন আসা মাত্রই হাতে থাকা পানির গ্লাস নিয়েই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার আলী শেখের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

ট্রেনের নিচে আত্মহত্যা করলেন শিক্ষক

আপডেট সময় : ০৭:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩