শিরোনাম:
কোটচাঁদপুরে আম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০২:৪৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১১০১ বার পড়া হয়েছে
কোটচাঁদপুরে আম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে আম গাছ থেকে পড়ে হারুন বিশ্বাস (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ জুন) সকালে কোটচাঁদপুর পৌরসভাধীন বড়বামনদহ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পৌরসভার ওভ ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আল মামুন বলেন, শনিবার সকালে বড়বামনদহ গ্রামের বকুল মিয়ার আম বাগানে আম ভাংছিল। ওই সময় সে গাছের ডাল ভেংঙ্গে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।























