ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধায় নৌকাডুবে নিখোঁজ-৩

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

হাতীবান্ধায় নৌকাডুবে নিখোঁজ-৩

আস্থা রিপোর্টঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবে ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। তবে সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ রোববার (৯জুলাই) সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলো, উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত ঝোলাই শেখের ছেলে আহেদুল ইসলাম (৪০), মৃত খাদু শেখের ছেলে সফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের মৃত দমেজ আলীর ছেলে ফজলুর রহমান (৫৫)। তাঁরা দিনমজুর।

তলিয়ে যাওয়া নৌকা থেকে প্রাণে বেঁচে ফেরা যাত্রী খায়রুল ইসলাম বলেন, রোববার সকালে প্রায় ১৫-২০ জন দিনমজুর কাজের জন্য নৌকায় করে নদীর ওপারে যাচ্ছিলেন কিন্তু মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সফিকুল, আহেদুল ও ফজলুর রহমান পানিতে ডুবে নিখোঁজ হন।

নিখোঁজ আহেদুলের বড় ভাই আজিজুল ইসলাম বলেন, ‘আমার ছোট ভাই একজন দিনমজুর। তার পাঁচ ছেলে-মেয়ে। পরিবারে একমাত্র উপার্জনকারী সে। আজ সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারি সে নদীতে ডুবে নিখোঁজ।

হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন বলেন, ‘জানতে পেরে ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে ওই তিনজনকে খোঁজা শুরু করেছে। তবে এখন অবধি কাউকে খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসেই ডুবুরি দলকে খবর দিই। তারা ওই তিনজনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

হাতীবান্ধায় নৌকাডুবে নিখোঁজ-৩

আপডেট সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩