সাত দিনে ৫ শতাধিক ছিনতাইকারী আটক
- আপডেট সময় : ০৯:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১০৭২ বার পড়া হয়েছে
সাত দিনে ৫ শতাধিক ছিনতাইকারী আটক
স্টাফ রিপোর্টারঃ
গত সাত দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫শ ৫ জন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটককৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২শ ৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৫শ ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৪৬ জনকে, লালবাগ বিভাগ ৭৩ জনকে, মতিঝিল বিভাগ ৪৪ জনকে, ওয়ারী বিভাগ ২৭ জনকে, তেজগাঁও বিভাগ ১শ ৮৭ জনকে, মিরপুর বিভাগ ৬৬ জনকে, গুলশান বিভাগ ১১ জনকে ও উত্তরা ৫১ জনকে আটক করেছে।
এছাড়া ২শ ৮টি মামলার মধ্যে রমনা বিভাগের সংশ্লিষ্ট থানায় হয়েছে ২৩টি, লালবাগ বিভাগে ৩৫টি, মতিঝিল বিভাগে ১৫টি, ওয়ারী বিভাগে ১৩টি, তেজগাঁও বিভাগে ৭৩টি, মিরপুর বিভাগে ৩২টি, গুলশান ৭টি ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট থানায় ১০টি মামলা দায়ের করা হয়েছে।ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।





















