ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সিলেটে পুলিশ কনস্টেবল নিহত, আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

সিলেটে পুলিশ কনস্টেবল নিহত, আটক-২

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের নিহত হয়েছেন। তার নাম ফয়সল আহেমদ (২৭)। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার পারাইরচকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে সিলেটের মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিল পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু মোটরসাইকেলটি সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে চলে আসে।

এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল আহেমদ দৌড়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী চলে যান। এতে ফয়সল গুরুতর আহত হন। পরে তাকে অন্য পুলিশরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফয়সলকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

ঘটনার পরপরই মোটরসাইকেল আরোহী দুজনকে অভিযান চালিয়ে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (১৭) ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার ওসি এস. এম মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহত পুলিশ কনেস্টেবল ফয়সলের লাশ ওসমানী হাসপাতালে রয়েছে।

ট্যাগস :

সিলেটে পুলিশ কনস্টেবল নিহত, আটক-২

আপডেট সময় : ০৬:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩