ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

মালয়েশিয়ায় সড়কে বিমান বিধ্বস্ত, নিহত-১০

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় সড়কে বিমান বিধ্বস্ত, নিহত-১০

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের শাহ আলমের এলমিনার কাছে গুথরি সড়কে বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন বিমানটিতে ছিলেন। বাকী দুজনের মধ্যে একজন একটি গাড়ির চালক এবং একটি মোটরসাইকেল আরোহী। বিমানটি বিধ্বস্ত হয়ে তাদের গায়ে পড়লে তারা মারা যান।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান জানিয়েছেন।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএম) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজামান মাহমুদ দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসকে বলেছেন, বিধ্বস্ত বিমানটি বিচক্রাফট মডেল-৩৯০ এর। যার নিবন্ধন নম্বর এন২৮জেভি।

দেশটির পরিবহন সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডির পরিচালিত বিমানটি দুপুর ২টা ৮ মিনিটে ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশ্যে অবতরণের কথা ছিল ছোট এই বিমানটির।

সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে দুজন ক্রু ও ছয়জন যাত্রী পেয়েছি। যাদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। সূত্র-মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।

ট্যাগস :

মালয়েশিয়ায় সড়কে বিমান বিধ্বস্ত, নিহত-১০

আপডেট সময় : ০৫:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩