শিরোনাম:
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত-৩
Astha DESK
- আপডেট সময় : ০১:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১০৬৩ বার পড়া হয়েছে
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত-৩
আস্থা ডেস্কঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে
তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দিবাগত রাত ৯ টার দিকে মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মটরসাইকেলের আরোহী।
নিহতরা হলো, উপজেলার বেলাই এলাকার মোতাচ্ছেরের পুত্র আরিফ (২৭), শংকর নগর এলাকার মোহাম্মদ বাশারের পুত্র মোহাম্মদ এনামুল (২৬) ও ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুরের পুত্র সাইদুল (২৫)।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস.এম. আশরাফুল আলম বলেন, রামপালের ফয়লাহাট থেকে বাজার করে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে মৎস্য ঘেরে ফিরার সময় তেঁতুলিয়া ব্রিজ এলাকায় অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই ঘটনাস্থলেই নিহত হয়।






















