ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

বরিশালে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

বরিশালের উজিরপুরের ভবানীপুরে ধামুড়া নদী থেকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রী নিশাত তাছলিমা তানহার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় ভবানীপুর রাস্তার মাথা এলাকায় ধামুড়া নদীতে গোসল নেমে সে নিখোঁজ হয়। সে রাস্তার মাথা এলাকার মোঃ কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে। মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ।

উজিরপুর থানার ওসি মোহম্মদ কামরুল হাসান বলেন, কয়েক দিন আগে ওই ছাত্রী ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছিল। বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর থানা-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে তার লাশ উদ্ধার করে।

ট্যাগস :

বরিশালে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩