ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শালা-দুলাভাই নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শালা-দুলাভাই নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মঞ্জু (২১) ও বিপ্লব হোসেন (১৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঞ্জু তেয়াওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রাম ও বিপ্লব একই ইউনিয়নের শহর কসবা গ্রামের বাসিন্দা।

নিহতর পারিবারিক সূত্রে জানা যায়, অটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মঞ্জু। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। তারা হাসপাতালে আনার আগেই মারা গেছেন। পরে মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

ট্যাগস :

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শালা-দুলাভাই নিহত

আপডেট সময় : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩