ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কিশোরগঞ্জে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে মিলল ছাত্রদল নেতার পোস্টার ও ওয়াকিং স্টিক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ১০৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে উদ্ধারকৃত অস্ত্রের সাথে মিলল ছাত্রদল নেতার পোস্টার ও ওয়াকিং স্টিক

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় পুলিশের অভিযানে একটি বাসা  থেকে  ৬ বোরের রিভলবারসহ ২২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মানিক ফকিরের গলিতে বেলু মিয়ার বাসায় এই অভিযান চালানো হয়। 

পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল ওসির নেতৃত্বে  শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতরের লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে পেছন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ দেয়াল টপকে ভেতরে ঢুকে অস্ত্রের কারখানার সন্ধান পায়। এ সময় ৬ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের সাথে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক তকবির উদ্দিন রকির এর একটি পোস্টার ও ওয়াকিং স্টিক উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বাসার মালিক বেলু মিয়া প্যারালাইজড। আর রকিবের বাসা একই গলির শেষ মাথায়। তবে এই বাসায় অস্ত্র তৈরি হয় তা আমাদের জানা নেই।

কিশোরগঞ্জ মডেল থানার (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করে বলেন , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা নাশকতা করার উদ্দেশ্যে অস্ত্রের মজুদ গড়ে তুলেছিল রকিব। যদিও  অভিযানের সময় রকিব পালিয়ে যায়। রকিবের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারেন।  এ ঘটনায় যারা জড়িত তা তদন্ত সাপেক্ষে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে মিলল ছাত্রদল নেতার পোস্টার ও ওয়াকিং স্টিক

আপডেট সময় : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩