ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে দিয়ে শত্রুতা, সাংবাদিকের জিডি

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ১১৬০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে দিয়ে শত্রুতা, সাংবাদিকের জিডি

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেট শত্রুতা পোষণ করে যাচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা। এ নিয়ে নিরাপত্তা চেয়ে বুধবার (১৮ অক্টোবর) দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মৎস্যখামারের মালিক সাংবাদিক আশিস রহমান (ডায়েরী নং ৯৮১)।

জানা যায়, সম্প্রতি রাতের আঁধারে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মুহিবুর রহমান মানিক সোনালী নূূর উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী সাংবাদিক আশিস রহমানের মৎস্যখামারের নিজস্ব পুকুর পাড়ের জাল কেটে দিয়ে পুকুরের ক্ষতি সাধনের চেষ্টা করা হয়।

সাংবাদিক আশিস রহমান বলছেন, ‘গত ১০ অক্টোবর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতা পোষণ করে আমার পুকুর পাড়ের জাল কেটে দিয়েছে। ধারণা করা হচ্ছে আমার মৎস্যখামারে বড় ধরণের ক্ষতিসাধনের জন্য কিছুসংখ্যক লোকজন ওৎপেতে আছে। এর প্রতিকারে আমি দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, সাংবাদিকের মৎস্য খামারের জাল কেটে দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে এর পেছনে কারা রয়েছে তা বের করার চেষ্টা করছি।

ট্যাগস :

দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে দিয়ে শত্রুতা, সাংবাদিকের জিডি

আপডেট সময় : ০৭:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩