ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং Logo সাদাকে সাদা, কালোকে কালো বলতে- মির্জা ফখরুল

দোহার ও নবাবগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের প্রেরন

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

দোহার ও নবাবগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের প্রেরন

দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির ডাকা টানা ৩ দিনের অবরোধের ২য় দিনে নাশকতার অভিযোগে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে দোহার থানার ওসি মোঃ মোস্তফা কামাল ও নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

দোহার থানার ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, অবরোধে নাশকতার অভিযোগে দোহারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৬জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ (বুধবার) তাদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, নবাবগঞ্জের চালনাই সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১১জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরও ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতের পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :

দোহার ও নবাবগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের প্রেরন

আপডেট সময় : ০৬:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩