ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

চুনারুঘাট তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে আগুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ রোববার (৫ নভেম্বর) চুনারুঘাট তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে একটি প্রাইভেটকারে কয়েক যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভায়।

চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার বলেন, কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।

চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে, কারা আগুন দিয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। অভিযোগে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

চুনারুঘাট তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে আগুন

আপডেট সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩