ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

ঢাকা শিশু হাসপাতালে দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে, দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহতও হয়নি।

ট্যাগস :

ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৩:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪