ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ ব্লিঙ্কেনের

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • / ১১৩৩ বার পড়া হয়েছে

হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ ব্লিঙ্কেনের

আন্তর্জাতিক ডেস্কঃ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সূত্র-রয়টার্স, আল জাজিরা।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলি কর্মকর্তাদের এ পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলমান গাজা যুদ্ধের মধ্যে ইরানপন্থী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত যাতে আর না বাড়ে, তা ঠেকানোর প্রয়োজনীয়তার কথা ইসরায়েলি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি ও কৌশলগত বিষয়সংক্রান্ত মন্ত্রী রন ডারমারের সঙ্গে এ বৈঠক করেন ব্লিঙ্কেন।

ইসরায়েল লেবাননে বড় ধরনের সামরিক অভিযান চালালে জবাবে ‘সর্বাত্মক’ হামলার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ। গত বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

হাসান নাসরাল্লাহ বলেন, লেবাননে ইসরায়েল হামলা চালালে কোনো নিয়মনীতি মানবে না হিজবুল্লাহ। কোনো ধরনের সংযমও দেখাবে না তারা।

হিজবুল্লাহ প্রধানের এ হুমকির পরই ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকটি হলো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে, তারা লেবাননে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনার অনুমোদন দিয়েছে।

ট্যাগস :

হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ ব্লিঙ্কেনের

আপডেট সময় : ১১:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪