ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

টাকা ও স্বর্ণালংকারের সঙ্গে শিশুকেও নিয়ে গেছে ডাকাতদল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ১১২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ডাকাতির সময় টাকা ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি একটি শিশুকেও অপহরণ করে নিয়ে গেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাঁদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাঁদের শিশুসন্তানকে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশৈনু গণমাধ্যমকে বলেন, পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগস :

টাকা ও স্বর্ণালংকারের সঙ্গে শিশুকেও নিয়ে গেছে ডাকাতদল

আপডেট সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪