ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ১১৬০ বার পড়া হয়েছে

Chhatra Dal protest rally in Kishoreganj against Samya's murder

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকান্ডের মূল ঘাতকসহ সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার , সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১৮ মে) সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার ১৩টি উপজেলায় সরকারি ও বেসরকারি  কলেজগুলোতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদের নেতৃত্বে ওয়ালীনেওয়াজ খান কলেজের মেইন ফটকের সামনে ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর নেতৃত্বে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি হাজী আসমত কলেজ, হোসেনপুর সরকারি কলেজ, পাকুন্দিয়া উপজেলা ও পৌর ও সরকারি কলেজ, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ,কটিয়াদি সরকারি কলেজ,অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজ,করিমগঞ্জ সরকারি কলেজ,তাড়াইর মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজ, কুলিয়ারচর উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বক্তব্য দেয়। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দিরের উত্তর পাশে পুরোনো ফোয়ারার কাছে সাম্যকে কুপিয়ে হত্যা করা হয়।

ট্যাগস :

সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ১১:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫