ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ইসরাইল হামলা না থামালে আরও কঠোর জবাব দেয়া হবে-ইরানের প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১১:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ১২৪০ বার পড়া হয়েছে

ইসরাইল হামলা না থামালে আরও কঠোর জবাব দেয়া হবে-ইরানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলা না থামালে ইসরাইলকে ‘আরও কঠোর জবাব’ দেয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ রোববার (১৫ জুন) ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান এ কথা বলেন।

ইসরাইল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেয়ার আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান।

টেলিফোনে আলাপকালে তিনি এটাও উল্লেখ করেছেন যে, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং ‘দৃঢ়তার সঙ্গে’ ইসরাইলি হামলার জবাব দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইরাকের আকাশপথ বন্ধে করে দেয়ার আহ্বান জানানো হয়েছে। যাতে করে ইরাকের আকাশ ব্যবহার করে ইসরাইল ইরানে হামলা চালাতে না পারে।

প্রসঙ্গত, ইসরাইল ও ইরানের মাঝে অবস্থিত ইরাক।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইসরাইলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরাইলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এই ঘোষণা আসে ঠিক কয়েক মিনিট পর, যখন ইসরাইলি সেনাবাহিনী নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেনাবাহিনী নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় উত্তর ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠছে। অল্প কিছুক্ষণ আগে মধ্য ইসরাইল ও জেরুজালেম অঞ্চলেও সাইরেন বাজে।

যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানে নাগরিকদেরকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

গত শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। দেশটির সশস্ত্র বাহিনী এই হামলার নাম দেয় ‘অপারেশন রাইজিং লায়ন’। জবাবে ড্রোন এবং বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে পাল্টা হামলা শুরু করে ইরান।

টানা তিন দিন ধরে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চলিয়ে যাচ্ছে। এতে দুই দেশের বহু স্থাপনা ধ্বংস হয়েছে। উভয়পক্ষের কয়েকশত মানুষ হতাহত হয়েছেন।

ট্যাগস :

ইসরাইল হামলা না থামালে আরও কঠোর জবাব দেয়া হবে-ইরানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫