ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা Logo ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী Logo পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল

কিশোরগঞ্জে ইসলামী অর্থনীতির গুরুত্ব শীর্ষক আলোচনা সভায়

হুজুরদের কাছ থেকে মানুষ পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১৪৩৫ বার পড়া হয়েছে

ইসলামী অর্থনীতির গুরুত্ব শীর্ষক আলোচনা সভা। ছবি: আস্থা

মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া ও তাবিজ নিলেও ভোট দেয় না- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় আলেমরা পিছিয়ে পড়েছে । তাই আর পিছিয়ে না থেকে আলেমদের এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ। এতে জামিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান, জামিয়া ইমদাদিয়ার সিনিয়র শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শনকালে উপদেষ্টা জানান, ওয়াকফ প্রশাসনের আওতায় ও জেলা প্রশাসনের নেতৃত্বে এখানে ১০ তলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে অনাথ-এতিমদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে। তিনি বলেন, আধুনিক তুরস্কের বসফরাস প্রণালীর পাশের দৃষ্টিনন্দন মসজিদের আদলে পাগলা মসজিদ কমপ্লেক্স গড়ে তোলা হবে।

কিশোরগঞ্জে ইসলামী অর্থনীতির গুরুত্ব শীর্ষক আলোচনা সভায়

হুজুরদের কাছ থেকে মানুষ পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫