শিরোনাম:
গ্যাসলাইটার কারখানায় আগুনে পুড়ে নিহত-৪
Astha DESK
- আপডেট সময় : ০৪:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১০৩৯ বার পড়া হয়েছে
গ্যাসলাইটার কারখানায় আগুনে পুড়ে নিহত-৪
আস্থা ডেস্কঃ
রাজধানীর কদমতলীতে গ্যাস লাইট কারখানায় আগুনের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার ফার্ভিস।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ার হোসেন দোলন বলেন, আগুনে এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সেগুলো নারী বা পুরুষের মরদেহ কিনা বোঝা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পনে ২টা টার দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দিলে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
দৈনিক আস্থা/এমএইচ




















