বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব দেশের নাগরিকদের ক্ষেত্রে অভিবাসী ভিসা ইস্যু আপাতত বন্ধ থাকবে।
আজ শনিবার (২৫ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে, যার তালিকায় বাংলাদেশও রয়েছে। সিদ্ধান্তটি মূলত এসব দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তার ওপর নির্ভরশীলতার হার বেশি হওয়াকে কেন্দ্র করে নেওয়া হয়েছে।
তবে এতে স্পষ্ট করা হয়েছে যে, এই নিষেধাজ্ঞা পর্যটক ও শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) এই সিদ্ধান্তের আওতায় থাকবে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে নতুন করে এই নীতি কার্যকর হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণের পরিসংখ্যান প্রকাশ করেন। সেখানে ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশকে ১৯তম স্থানে রাখা হয়। ওই তথ্যে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের একটি বড় অংশ সরকারি সুবিধার ওপর নির্ভরশীল।
দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ যেমন পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও ভুটানও ওই তালিকায় রয়েছে বলে জানা যায়।
দৈনিক আস্থা/এমএইচ



















