বিশুদ্ধ পানির ব্যবহার, সুস্থতার অঙ্গীকার
- আপডেট সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
বিশুদ্ধ পানির ব্যবহার, সুস্থতার অঙ্গীকার

আন্তর্জাতিক ত্রাণ, উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করা সংস্থা Food for the Hungry (FH)-এর অন্যতম লক্ষ্য হলো ১০–১৫ বছরের মধ্যে বিভিন্ন সম্প্রদায়কে চরম দারিদ্র্য থেকে মুক্ত করা এবং মানুষের জীবনমানের টেকসই উন্নয়নে ভূমিকা রাখা।
জীবনমান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো স্বাস্থ্যগত উন্নয়ন। আর সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে বিশুদ্ধ ও নিরাপদ পানির কোনো বিকল্প নেই।
Food for the Hungry (FH) ২০২৩ সাল থেকে বরগুনা জেলার আমতলী উপজেলার চারটি ইউনিয়নে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটির উদ্যোগে বরগুনার জেলার আমতলী উপজেলার চাওড়া, কুকুয়া, গুলিশাখালী ও আঠারোগাছিয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে সাবমারসিবল পাম্প স্থাপনের মাধ্যমে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
এই মানবিক উদ্যোগের ফলে হাজারো পরিবারের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট অনেকাংশে দূর হয়েছে। আগে অনেক পরিবারকে প্রতিদিন প্রায় এক কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিয়ে বিভিন্ন উপায়ে কষ্ট করে পানি সংগ্রহ করতে হতো। এখন তারা নিজ এলাকার কাছেই সহজে নিরাপদ ও বিশুদ্ধ পানি পাচ্ছেন।
এর ফলে মানুষের সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হচ্ছে। পাশাপাশি পানি-বাহিত রোগের ঝুঁকি কমিয়ে সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নতুন এই নিরাপদ পানির উৎস পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মুখে ফুটে উঠেছে স্বস্তি ও আনন্দের হাসি। তারা আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে Food for the Hungry (FH)-এর প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বিশুদ্ধ পানি বাঁচায় প্রাণ, সুস্থ রাখে দেহ-মন।মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজে টেকসই ইতিবাচক পরিবর্তন আনতে Food for the Hungry (FH)-এর এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অসংখ্য পরিবারের জন্য আশার আলো হয়ে থাকবে।
মোঃ আল মামুন
বরগুনা


















