ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাসচাপায় নিহত-৭, আহত-১০

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১০১০ বার পড়া হয়েছে

বগুড়ায় বাসচাপায় নিহত-৭, আহত-১০

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার এরুলিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধা জেলার কৃষি শ্রমিক আমিরুল, নূর আলম এবং বেলাল।

পুলিশ ও স্থানীয় বা‌সিন্দারা জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় নওগাঁগামী শাহ ফতেহ আলী নামের বাস‌টি বগুড়ার সদর উপজেলার এরুলিয়ার সি‌ল্কিবান্দা এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারি‌য়ে ফেলেন। বাস‌টি প্রথমে সড়কের পাশের এক‌টি খুঁটিতে ধাক্কা দিয়ে।

পরে চালক পুরোপুরি নিয়ন্ত্রণ হারি‌য়ে সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাস উঠে যায়। দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ১০ জন।

আরও পড়ুন: বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, লাগল সহযোগীর বুকে

বগুড়ার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, দুর্ঘটনার পরপরই সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। গুরুতর আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ সদস্যরা।

পুলিশ বলছে, আহত ও নিহতরা শ্রমিক। কাজের সন্ধানে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা এক‌টি বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারি‌য়ে ফেলার পর এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধারে কাজ করা হচ্ছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বা‌স জব্দ করা হলেও হেলপার ও চালককে পাওয়া যায়নি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বগুড়ায় বাসচাপায় নিহত-৭, আহত-১০

আপডেট সময় : ০১:৫১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬