- আপডেট সময় : ১১:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শোক দিবস পালন
আস্থা ডেস্কঃ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যু বার্ষীকি উপলক্ষে সারা দেশে শোক র্যালী, মিলাদ ও দোয়া, প্রদীপ প্রজ্জলন, গরীবদের মাঝে খাবার বিতরণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ:-
জুম্মার নামাজের পর ময়মনসিংহ-ঢাকা বাইপাস সড়কে মিছিল করেছে আওয়ামী লীগ। বরিশাল মহানগর আওয়ামীলীগ, গোপালগঞ্জের কোটালীপাড়া আওয়ামী লীগের মিছিল করেছে হিন্দু নারীরা। নেত্রকোনায় আওয়ামী লীগ ও অঙ্গ দল, শরীয়তপুরের গঙ্গানগর বাজারে মিছিল করেছে আ.লীগ। শাহবাগ থানা ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান ফারুকের নেতৃত্বে দোয়া মিলাদ ও শপথ অনুষ্ঠান করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ;-
কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপজেলা সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ, কুমিল্লার নাঙ্গলকোট ছাত্রলীগ মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, ত্রিশাল পৌর ছাত্রলীগ মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন, পিরোজপুর জেলা ছাত্রলীগ মশাল মিছিল করেছে।
চট্টগ্রামের ওমর গনি এম ই এস ছাত্রলীগ দোয়া ও মিলাদ মাহফিল, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেছে। শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত পরিবারের সদস্যদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসের পাশে ব্যানার টানিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান এর নেতৃত্বে এই ব্যানার টানানো হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে ছাত্রলীগ, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেছে। বরগুনা জেলা ছাত্রলীগ ও সাতক্ষীরায় ছাত্রলীগ শোক মিছিল করেছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।
কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ছাত্রলীগ, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ, দিনাজপুর জেলা ছাত্রলীগ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ, মুক্তাগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগ, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ, পিরোজপুর জেলা ছাত্রলীগ, ভালুকা উপজেলা ছাত্রলীগের অন্তর্গত ৫ নং বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগ, দিনাজপুর জেলা ছাত্রলীগ। এসময় সংগঠনটির পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ, দেয়াল লিখন, মিলাদ দোয়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ:-
কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর যুবলীগ, গফরগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ, বারইয়ারহাট পৌরসভা এবং ২ হিঙ্গুলী ইউনিয়ন যুবলীগ, হাটহাজারী সদর এলাকায় যুবলীগের সংগঠক মোঃ হাসান-এর নেতৃত্বে যুবলীগ, মিরসরাই উপজেলা যুবলীগ, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে যুবলীগ, ধানমন্ডিতে নেত্রকোনা জেলা যুবলীগ, দৌলতপুর থানা আওয়ামী যুবলীগ।
এসময় সংগঠনটির পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, পোস্টারিং, শহীদের প্রতি পুস্পমাল্য অর্পণ, শোক র্যালি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ:-
কর্মসূচি পালন করেছে শেরপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ, রাজধানীর ৩শ ফিট রাস্তায় স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল এর উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগ, শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা’র নেতৃত্বে আশুলিয়ায়
স্বেচ্ছাসেবক লীগ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট একরামুল হুদা ও সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমানের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক লীগ, শরীয়তপুর জেলা তৃণমূল আওয়ামীলীগ, নাঙ্গলকোট উপজেলা ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগ।
সংগঠটির উদ্যেগে পুস্পমাল্য অর্পণ, সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, শপথ বাক্য পাঠ, খাবার বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার টানানো কর্মসূচী পালিত হয়। বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ রংপুর জেলা শাখার পক্ষ থেকে শোক দিবস দিবস পালন করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্টকে কেন্দ্র করে খিচুড়ি রান্নার অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন ও তাঁর ভাই রুবেল মাহমুদ রতনকে আটক করেছে পুলিশ।
নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কের এড়েন্দা বাস স্ট্যান্ড এলাকায় গাছের গুড়ি ফেলে শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে টায়ার জ্বালিয়ে জয় বাংলা স্লোগান দেয় এক দল লোক।
বসুন্ধরা আবাসিকের এম ব্লকের একটা বাসায় শোক সভা পালন কালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫৩ জনকে আটক করা হয়েছে।






















