ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত-৩

স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এসময় ৩ নিহত ও ২০ জন আহত হয়। এরা সবাই বাসের যাত্রী।

পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

গোপালগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত-৩

আপডেট সময় : ০৩:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬