ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, আহত ভাবি

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, আহত ভাবি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে ইমন (২৪) নামের এক বখাটে হাতে মা ও ৮ মাস বয়সী ভাতিজা হয়েছে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবকের ভাবি।

আজ ​সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। আটক ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।

​নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত ভাবির নাম রাবেয়া বেগম।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন দা দিয়ে তার নিজ মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।

​বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, আহত ভাবি

আপডেট সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬