সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আস্থা ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুপক্ষের দখল-বেদখলকে কেন্দ্র করে নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। কিন্তু চাঁদাবাজি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়। ফেসবুকে লাইভে এসে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করলেও এ ঘটনায় তিনি কোনো মামলা দায়ের করেননি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি জড়িত বলে ঢালাও অভিযোগ করেছেন সালমান মুক্তাদির। ঘটনাটির প্রাথমিক তদন্ত হয়েছে। আরও বিস্তারিত তদন্ত হবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চালু আছে। খুব শিগগির মামলা হতে পারে।
এ সময় মন্ত্রী আরও বলেন, জাসদ অফিস থেকে কাউকে হয়রানির জন্য আটক করা হয়নি। তথ্য রয়েছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। তারা নাশকতার সঙ্গে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আস্থা/এমএইচ



















