ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের ৩ শিক্ষার্থী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের ৩ শিক্ষার্থী নিহত

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন, উজিরপুরের ধামসর এলাকার মোস্তাকিম (১৭), একই এলাকার তাওহিদ (১৭), সৌরভ (১৭) সবাই শিকারপুর শের ই বাংলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটিপাড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে ৪ যুবক ধামসর এলাকায় যাচ্ছিলেন। পথে এক যুবককে তার বাড়িতে নামিয়ে দিয়ে ৩ জন পুনরায় ধামসরের উদ্দেশে রওনা হন। এসময় সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। তখন বরিশাল-থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সুরভী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখমুখি সংঘর্ষ হয়।

এসময় দ্রুতগামী বাসটি মোটরসাইকেল আরোহীদের পিষে প্রায় অর্ধ কিলোমিটার সামনে এগিয়ে যায়। আরোহী ৩ জনের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় জনতা বাসটিকে আটক করে তবে চালক ও সুপারভাইজার পালিয়ে যায়।

উজিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, হাইওয়ে পুলিশ লাশগুলো হস্তান্তর করেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস জব্দ করেছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের ৩ শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ১১:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬