ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার বাহিনীর হামলায় নিহত-৩৩

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার বাহিনীর হামলায় নিহত-৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে এই বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে।

এলাকাটিতে কার্যক্রম পরিচালনাকারী ত্রাণকর্মী দলের সদস্য ওয়াই হুন অংও-এর বরাত দিয়ে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে রয়টার্স।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার বাহিনীর হামলায় নিহত-৩৩

আপডেট সময় : ১২:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬