ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

রাজধানীতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা

স্টাফ রিপোর্টারঃ

সাম্প্রতিককালে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার, প্রবেশ ও বহির্গমনপথসহ বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি মোটরসাইকেল চলাচলেও নজরদারি বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার পেছনে শীর্ষ সন্ত্রাসীদের মদদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের তথ্য গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। তাতে বলা হয়েছে, সামনে জনজীবনে আরও বড় ধরনের ঘটনা ঘটিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে। এসব বিষয় সরকারকে ভাবিয়ে তুলেছে। সূত্রটি জানায়, অবস্থা যেদিকে যাচ্ছে, যৌথ অভিযানের বিকল্প নেই।

পুলিশ সদর দপ্তরও বলছে, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে যাওয়া ছাড়া উপায় নেই। অপরাধীদের কোনো ছাড় না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতা-সবার বিরুদ্ধেই তদন্ত কার্যক্রম চলছে। তদন্তে যাদের নাম আসছে, তাদেরই গ্রেফতার করা হচ্ছে। অপরাধীদের ধরতে পোশাকধারী পুলিশ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযান আরও জোরালো করা হবে। তিনি বলেন, নতুনভাবে যেসব অপরাধী মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।

ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রমও চলছে।

ডিএমপির পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় চেকপোস্ট এবং টহল জোরদার করেছে।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী জানান, রাজধানী জুড়ে ৪০টির বেশি চেকপোস্ট এবং ২১টি টহল দল কাজ করছে। সাদা পোশাকে গোয়েন্দা ও আভিযানিক দলও মাঠে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফরমেও নজরদারি চালানো হচ্ছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

রাজধানীতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা

আপডেট সময় : ০৭:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬