ছাত্রলীগ নেতা রোটনের দাফন সম্পন্ন হলো রাউজানে
- আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
ছাত্রলীগ নেতা রোটনের দাফন সম্পন্ন হলো রাউজানে
আস্থা ডেস্কঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাউজানের গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের কলকাতা থেকে আনা তার মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখানে তার স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মাহফুজুল হায়দার চৌধুরী রোটন শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন তিনি। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন।
আস্থা/এমএইচ



















