ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান Logo মিরপুরে সহিংসতার ঘটনায় ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার

বিনিয়োগ পেলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর

News Editor
  • আপডেট সময় : ১২:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ১২৩৪ বার পড়া হয়েছে

করোনা মহামারির মধ্যে প্রায় ১৭শ’ কোটি টাকার বিনিয়োগ পেলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা জানিয়েছে, ৬০ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ভোগ্যপণ্য ও ফুড প্রসেসিং প্ল্যান্ট নির্মাণ করবে সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড। এছাড়াও, দেশের সবচেয়ে বড় জুতার কারখানা স্থাপনে জমি চেয়েছে মাফ সুজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ও ফেনীর প্রায় ২৫ হাজার একর জায়গায় গড়ে উঠছে দেশের অন্যতম বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। কমিউনিটি ভিত্তিক আবাসনসহ এই শিল্পনগরে থাকছে আধুনিক নানা সুযোগ-সুবিধা। ফলে বিনিয়োগ আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের। এতে কর্মসংস্থান হবে প্রায় দুই হাজার মানুষের।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক চুক্তি সই অনুষ্ঠানে বেজা জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব নগরে প্রায় ১৭শ’ কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি শিল্প কারখানা স্থাপন করবে সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

অর্থপাচার মামলায় শাহবাজ শরীফ গ্রেফতার

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হায়দার জানান, আগামী জানুয়ারি থেকে তারা কাজ শুরু করবেন। অবকাঠামো নির্মাণ কাজ শুরুর আগে মাটি পরীক্ষা ও নকশা করতে হবে। এসময়ের মধ্যে সব হয়ে যাবে বলে আশার কথা জানান তিনি। 

বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে দেশের নির্মিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় জুতার কারখানা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মাফ সুজ লিমিটেডকে ৫০ একর জায়গা বরাদ্দ দেবে বেজা।

বিনিয়োগ পেলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর

আপডেট সময় : ১২:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০