ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

রাষ্ট্রের অমানবিক আচরণে আমরা বিপন্ন : রিজভী

News Editor
  • আপডেট সময় : ১০:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১১৪৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রের অমানবিক আচরণে আমরা বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বেগমগঞ্জে নারী নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে যে অবস্থা চলছে ২৫ মার্চ কালরাতেও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।

নারী নির্যাতনের দায়ীদের শিগগিরই আইনের মুখোমুখি করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকে রাষ্ট্র যখন এত অমানবিক এবং আমরা রাষ্ট্রের যখন এই নিষ্ঠুর চরিত্র দেখি তখন জনপদের পর জনপদে কেন এ রকম অপকর্ম দেখা যাবে না।’

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা বিপন্ন, আমরা রাস্তাঘাটে চলতে ভয় পাচ্ছি। এমনকি নিজের ঘরে থাকতেও ভয় পাচ্ছি। এমসি কলেজের নৃশংস ঘটনার পর আবার সেই বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনা। এই ১২ বছরে দলটি লুটেরা, টাকা পাচারকারী ও নারীদের সম্ভ্রমহানিকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে পরিচিত হয়েছে।

রিজভী বলেন, আওয়ামী লীগের সময় এমন প্রশাসন তৈরি হয়েছে যে নির্যাতিত মানুষ সেখানে কমপ্লেন করতে পারে না। দুষ্কৃতকারীরা এতই ভয়ঙ্কর যে বেগমগঞ্জে ওই নারী অভিযোগ করার সাহস পর্যন্ত পায়নি। ভয়ে নিজের এলাকা ছেড়ে চলে গেছেন। অথচ কালকে আমরা একটা মিছিল করি দেখবেন পুলিশ পেছন থেকে টপাটপ করে বিএনপির নেতাকর্মীকে কীভাবে গ্রেফতার করে।

ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ্ নেছারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

রাষ্ট্রের অমানবিক আচরণে আমরা বিপন্ন : রিজভী

আপডেট সময় : ১০:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০