ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গৃহবধূ নির্যাতন: তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন

News Editor
  • আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১২০৯ বার পড়া হয়েছে

নোয়াখালীতে গৃহবধূ বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনার মামলার তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিনিধি দল। শনিবার সকালে পুলিশি পাহারায় আসামি বাদল, কালাম ও সাজুকে বেগমগঞ্জ উপজেলার এখলাসপুরের ওই নির্যাতিতার বাড়িতে নেয়া হয়।

এ সময় তারা পিবিআইএর কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। আলোচিত এ মামলার আসামিদের দেখতে ভিড় করেন স্থানীয়রাও।

লালমনিরহাটে কিশোরীকে গণধর্ষণ,অটোচালক গ্রেফতার

এর আগে, অধিকতর তদন্তের জন্য বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলা দুটির দায়িত্ব হস্তান্তর করা হয় পিবিআইএর হাতে।

পরে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহাগ ও রাসেল।

কুপ্রস্তাবে রাজী না হওয়ায় গত ২ সেপ্টেম্বর ওই নারীকে নির্যাতন ও তার ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মামলা করেন নির্যাতিতা। এ ঘটনার দুই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে ৪ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গৃহবধূ নির্যাতন: তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন

আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০