ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

নোয়াখালীর চাটখিলে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

News Editor
  • আপডেট সময় : ১১:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • / ১১১৭ বার পড়া হয়েছে

মোঃ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার থানাপুলিশ এক মাদ্রাসার ছাত্রী (১৬) কে শ্লীলতাহানির অভিযোগে বখাটে পিয়াস ( ২০) কে গতকাল শুক্রবার ৩০অক্টোবর রাতে গ্রেপ্তার করেছে। ছাত্রীটি নারায়ণপুর নাজির কাচারি মাদ্রাসার ১০ম শ্রেণীতে পড়ে।

স্থানীয় সূত্র এবং থানায় দায়ের করা ছাত্রীটির বাবা মমিন উল্যার অভিযোগে জানা গেছে,একই বাড়ির আয়নাল হকের বখাটে ছেলে পিয়াস গত শুক্রবার সন্ধ্যায় ঘরে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানি করে। এই সময় তার স্ত্রী সাথী আক্তার ও মেয়ে বখাটে পিয়াস এর হামলায় আহত হয়। সন্ধ্যায় আহত মা ও মেয়েকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা এখানে চিকিৎসাধীন রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, মমিন উল্যাহ তার নিকট অভিযোগ করলে তিনি তাৎক্ষণিক খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ইকবাল হোসেনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এসআই ইকবাল হোসেন মমিন উল্যাহ এর অভিযোগের প্রেক্ষিতে পিয়াসকে রাতেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পিয়াসকে কোর্টে প্রেরন করা হয়েছে।

নোয়াখালীর চাটখিলে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০